১ ডিসেম্বর নতুন মজুরি কার্যকর নিয়ে বিভ্রান্তি নেই: মজুরি বোর্ডের চেয়ারম্যান
মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, নতুন মজুরি যখনই ঘোষণা করা হোক, তা ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।



