পাঁচ দিনে রিজার্ভ কমেছে প্রায় ১৫ কোটি ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পাঁচ দিনের ব্যবধানে প্রায় ১৫ কোটি ডলার কমেছে। গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার (১৭ নভেম্বর) তা কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫০ বিলিয়ন ডলারে।



