পিসি বিক্রিতে ধসের তথ্য গোপন করায় শেয়ারদরে ধস, ইন্টেলের বিরুদ্ধে মামলা
ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রিতে মন্দার প্রকৃত চিত্র গোপন করার অভিযোগে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের বিরুদ্ধে মামলা করেছেন শেয়ারহোল্ডাররা। তাঁদের অভিযোগ, বিক্রিতে ধসের বিষয়টি গোপন রাখার ফলে একদিনেই কোম্পানিটির শেয়ারের দর প্রায় ২৯ শতাংশ কমে যায়।


