রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে ধরে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।


