শীতে ত্বকে কোন তেল ব্যবহার করবেন
গোসলের আগে গায়ে তেল মাখার কথা শুনে জেনারেশন আলফার শিশুরা নাক সিটকালেও তাদের মায়েদের কাছে কিন্তু তা একেবারেই স্বাভাবিক ব্যাপার। কারণ, জেনারেশন এক্স বা মিলেনিয়ালদের ছোটবেলায় তাঁদের মায়েরা গোসলের আগে মাথা থেকে পা পর্যন্ত সরিষার তেল মাখিয়ে তারপরই গায়ে পানি ঢালতেন।

