আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে মন্ত্রী
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের অনিয়ম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে চারটি প্রতিষ্ঠানের ৬১ জন কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


