নেতানিয়াহুর মতো চেহারা, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী
কোনো তারকা বা বিখ্যাত ব্যক্তির সঙ্গে চেহারার মিল থাকাটা অনেকের জন্য আনন্দের। আবার কেউ কেউ শুধু চেহারার মিলের কারণেই পরিচিত হয়ে ওঠেন। তবে এই মিল যে কখনো কখনো বিড়ম্বনার কারণও হতে পারে, তার উদাহরণ দেখা গেল ইরানের রাজধানী তেহরানের এক ব্যবসায়ীর ক্ষেত্রে।
