সন্তান না হওয়ায় ভাঙল সংসার: তিন শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্বনির্ভর হতে চান ইতি
সন্তান না হওয়ায় সাত বছরের সংসার ভাঙার পর দেশ ও বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন বরিশালের হিজলা উপজেলার জান্নাতুল ইতি আক্তার। সম্প্রতি স্থানীয় এক সালিসে স্বামীর পা জড়িয়ে ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।



