ডুমুরিয়ার তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতা আব্দুস সালাম শেখের ছেলে তরিকুল ইসলাম শেখ হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পাবনার হেমায়েতপুর এলাকায় এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


