সিলেটের পর এবার দক্ষিণ আফ্রিকাতেও সেঞ্চুরি হৃদয়ের
বলটা কেবল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার দড়ি স্পর্শ করেছে। তাওহীদ হৃদয় হেলমেটটা খুললে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। ডাগআউট থেকে ভেসে আসতে থাকে করতালি। উপলক্ষ্যটা যে হৃদয়ের সেঞ্চুরির, সেটা বুঝতেই পেরেছেন।


