স্বাস্থ্য খাতের দুর্নীতি সুশাসনের ব্যর্থতা: হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়, বরং দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ফল। শহর ও নগরকেন্দ্রিক সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে।

