আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোনায় ধরা, আবার কারাগারে
বৃহস্পতিবার সকাল ৬টায় নেত্রকোনার পূর্বধলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ এর এজলাস থেকে কৌশলে পালিয়ে যান এই আসামি কাউসার মিয়া।



