ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব ঘটনার কারণে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা বলা যৌক্তিক নয়।

