বলগেটের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলার ডুবি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সরকারি বরাদ্দের ৬৭০ বস্তা সার নিয়ে যাওয়ার পথে মেঘনা নদীতে একটি সারবাহী ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা টিএসপি, ডিএপি ও এমওপি সারসহ ডিলার ও নৌকার মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।



