মৃত্যুর পর কবরের প্রথম প্রহর কাটে যেভাবে
মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সময়কে ‘বরজখ’ বা অন্তর্বর্তীকালীন জগৎ বলা হয়। দাফন শেষে স্বজনেরা ফিরে যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য শুরু হয় এক ভিন্ন ও নতুন বাস্তবতা—যেখান থেকেই মূলত পরকালের প্রকৃত জীবনের সূচনা ঘটে।



