সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বনকর্মীদের ওপর হামলা, দম্পতিসহ গ্রেপ্তার ৩
গত ২ নভেম্বর সুন্দরবনের ছোট জোংড়া খালে বন বিভাগের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জোংড়া বন টহল ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে টহলে যান।



