বেঁধে রাখা নারী পোশাকশ্রমিক নন, ঘটনাটি নোয়াখালীর
‘ক্ষুধার্ত এক নারীর প্রতি ছাত্রদলের নির্মম নির্যাতন’— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Nazmul Hassan’ নামের একটি এক্স অ্যাকাউন্টে গত ৬ নভেম্বর পোস্ট করা ভিডিওর ক্যাপশনে ইংরেজিতে দাবি করা হয়, ক্ষুধার্ত পোশাকশ্রমিকদের ন্যায্য আন্দোলন নির্মমভাবে দমন করা হচ্ছে।


