৩০ কেজি চালের বদলে কেউ পেলেন ৪৫০ টাকা, কেউ কোনটিই পাননি
মোকামতলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মিজানুর রহমানের ডিলারশিপে মোট কার্ডধারী রয়েছেন ৭৬৩ জন। তাঁদের মধ্যে নতুন কার্ডধারী ২৬২ জন। মিজানুর রহমানের দাবি, সব কার্ডধারীর বরাদ্দের চাল তাঁর ডিলারশিপে পৌঁছেছিল।

