দফায় দফায় গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানবাধিকার পরিষদের ক্ষোভ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে দফায় দফায় গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। মাত্র দুই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।



