আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্ত্রী ইখতারা সরকারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ ইখতারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

