ম্যাচের আগে কার সঙ্গে দেখা করলেন মেসি
ফুটবলের জাদুকর লিওনেল মেসির সঙ্গে দেখা করতে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে এসেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক সহকারী কোচ হুলিয়ান কামিনো। ইন্টার মায়ামির হয়ে শার্লট এফসির বিপক্ষে মাঠে নামার আগে মেসির সঙ্গে কামিনোর সাক্ষাৎ নতুন করে আলোচনায় এসেছে।



