ভালোবাসার সংসারে একের পর এক মৃত্যু, শোকে মুহ্যমান মিলন
ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, এরপর নতুন সংসারে আসে কন্যাসন্তান। কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারান স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। স্ত্রীর মৃত্যুর ১২ দিন পর আজ বুধবার মারা গেছে তাঁদের ১২ দিন বয়সী একমাত্র সন্তান রুমাইসা।

