শিক্ষায় ৬ হাজার কোটির প্রকল্প
মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রায় ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া আইসিটি ও টেকনোলজি ল্যাব স্থাপন এবং আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহের পরিকল্পনাও নেওয়া হয়েছে।



