২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতেই ঘাট ছাড়ল পাথরঘাটার শত শত ট্রলার
জেলেরা জানান, দীর্ঘদিন পর সাগরে যাওয়ার সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত। ট্রলারে জাল, বরফ, জ্বালানি তেল, খাবারসহ মাছ ধরার প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রস্তুত করেছেন। তাঁদের প্রত্যাশা, সাগরে ইলিশের ভালো বিচরণ পাওয়া যাবে এবং ট্রলারে মাছ বোঝাই করে ঘাটে ফিরতে পারবেন।




