ভাইরাল কিছু রূপচর্চা ট্রেন্ড, যা আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে মুহূর্তেই ত্বকে উজ্জ্বলতা আনা, ব্রণ দূর করা কিংবা বয়সের ছাপ মোছার হরেক রকমের ঘরোয়া টোটকা বা ডিআইওয়াই ট্রেন্ড ভাইরাল হয়ে পড়ে। প্রাকৃতিক ও সস্তা হওয়ায় অনেকেই না বুঝে এসব ঘরোয়া উপায় নিজের ত্বকে প্রয়োগ করতে শুরু করেন।


