মালয়েশিয়ায় মনিরুলের মৃত্যু: বাড়িতে মরদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা
জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমানো একমাত্র ছেলে মনিরুল ইসলাম (২৪) ফিরলেন লাশ হয়ে। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।



