প্রার্থনায় মুখরিত গারো পাহাড়, মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী
সবার হাতে জ্বলছে মোমবাতি, কণ্ঠে প্রার্থনার সুর। পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু-নিচু প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে এগিয়ে চলেছেন হাজারো মানুষ। তাঁদের হাতে জ্বলতে থাকা মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে চারপাশ।



