সিরাজদিখানে হামলার শিকার বাবা-মেয়ের মৃত্যু, আটক ১
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হামলায় পাঁচ বছরের শিশুকন্যা তোয়াবা আক্তারের মৃত্যুর এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় বাবা গোলাপ হোসেনেরও (৩২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহরাব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



