চীনের হুবেই প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
চীনের হুবেই প্রদেশের সঙ্গে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও যৌথ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দুই পক্ষের মধ্যে ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়।



