নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটের জয় যেভাবে ইরান যুদ্ধের গতিপথ বদলাতে পারে
নির্বাচনের পর ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার দাবি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। নির্বাচনের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, দুই নেতার নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।


