কালীগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুরের কালীগঞ্জে সুমি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মোশারফ মিয়ার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মোশারফ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।

