তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে ড. জিয়াউদ্দিন আহমেদকে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের বর্তমান সচিব মাহবুবা ফারজানাকে অবসরে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।



