নদীতে বালু তোলার গর্তে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
খাগড়াছড়িতে বালু তোলার গর্তে পড়ে সুপন ত্রিপুরা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার খবংপুরিয়া এলাকায় চেঙ্গী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে পড়ে শিশুটি মারা যায়।


