এসবির সাবেক প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়।

