সাত ঘণ্টা ঘুরে বিকল্প পথে খুলনা থেকে ঢাকায় যাচ্ছেন যাত্রীরা, দুর্ভোগ
ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠান মার্কেটিং বিভাগে চাকরি করেন আরমান হোসেন। বাড়ি খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায়। প্রতি বৃহস্পতিবার রাতে বাড়ি আসেন। রোববার ভোরের গাড়িতে ঢাকায় ফিরে অফিস করেন।

