রাজধানীতে অনুষ্ঠিত হলো গ্রী বিজনেস মিট-২০২৭
এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘গ্রী বিজনেস মিট-২০২৭’ সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রী-এর পার্টনার ও বিশেষ অতিথিরা অংশ নেন।