দেশে এক বছরে নতুন এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ
দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২২ শতাংশ বেশি। নতুন শনাক্ত ব্যক্তিদের ৬০ শতাংশই পুরুষের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম) এবং পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ)।


