সিঙ্গাপুরে পৌঁছেছে নারী ফুটবল দল
স্বাগতিকদের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। রোববার (২৯ নভেম্বর) ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দারা নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


