পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত, মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শরীয়তপুরের জাজিরা গোলচত্বরে বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনার পর সেতুতে যান চলাচল বিঘ্নিত হয়।

