ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে দূরপাল্লার বাসচলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ঢাকা থেকে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে ২১ জেলায় দূরপাল্লার বাস ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাঙ্গা হয়ে বরিশাল ও ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে।


