রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থ মুখ্য, দেশের স্বার্থ নগণ্য: চরমোনাই পীর
ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য, দেশের স্বার্থ তাদের কাছে নগণ্য। দলান্ধ সিদ্ধান্তের কারণে চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি, ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে।


