রসুন খেলে কি সত্যিই কোলেস্টেরল ও ফ্যাটি লিভার কমে?
খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে রসুনের জুড়ি নেই। শীতের দিনে অনেকেই শরীর ভালো রাখতে নিয়মিত রসুন খান। কেউ কেউ আবার কাঁচা রসুন খাওয়ার অভ্যাসও গড়ে তুলেছেন। অনেকেরই ধারণা, কাঁচা রসুন খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, ফ্যাটি লিভারের সমস্যাও সেরে যায়।



