ছেলের মৃত্যুতে প্যারোল চাননি শারমিনের স্বজনেরা, বললেন গাজীপুরের ডিসি
বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী ছেলের মৃত্যুর পর কারাগারে বন্দী মা শারমিন সুলতানা শর্মিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। তবে শারমিনের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি বলে দাবি করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নূরুল করিম ভূঁইয়া।



