মাদক সেবন নিয়ে তর্কাতর্কি স্বর্ণকারকে নৃশংসভাবে হত্যা
দেশের পাঁচ জেলায় পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে জামালপুরের ইসলামপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে এক স্বর্ণকারকে হত্যা করা হয়েছে। নড়াইলে জমি নিয়ে বিরোধে এক কৃষককে পিটিয়ে এবং রংপুরে এক অটোচালককে গলা কেটে হত্যা করা হয়েছে।



