চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বগির দুটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে।


