ছয় সহযোগী গ্রেপ্তারের পর রায়হানের পোস্ট, ‘পুলিশ শাক দিয়ে মাছ ঢাকছে’
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযান ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ ‘সন্ত্রাসী’ মো. রায়হান। অভিযানে তার ছয় সহযোগী গ্রেপ্তার হলেও তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।



