কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস
ভারতের কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাসে পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শনিবার সকালে ৬২ দিন ধরে চলা শিক্ষার্থীদের ধর্নামঞ্চ ও অস্থায়ী ক্যাম্প উচ্ছেদকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।



