আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। স্থানীয় একটি হাসপাতালের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।


