সাঁকো দিয়ে পার করা গেল না খাটিয়া, নৌকায় খাল পার করে দাফন
খালের ওপর পাকা সেতু নেই। একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। সেটি দিয়ে খাটিয়াসহ মরদেহ পার করা সম্ভব হয়নি। তাই শেষ বিদায়েও দুর্ভোগ পোহাতে হয়েছে স্বজনদের। শেষ পর্যন্ত নৌকায় করে খাল পার করে ৬৫ বছর বয়সী জাগের আহমদকে দাফন করতে হয়েছে।


