রোপওয়ের অরক্ষিত সম্পদে পর্যটনের সম্ভাবনা
বাংলাদেশ রেলওয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) দীর্ঘ প্রায় ১১ বছর ধরে বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় দেশের একমাত্র রজ্জুপথটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।



